× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৩:১৫ পিএম

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারত, হিটস্ট্রোকে প্রাণ গেল ১৬ জনের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৩:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ তাপপ্রবাহ অব্যাহত থাকায় দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে হিটস্ট্রোকে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবছরই গ্রীষ্মে ভারতে তীব্র গরম দেখা দিলেও বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন তাপপ্রবাহ আরও দীর্ঘমেয়াদি ও মারাত্মক হয়ে উঠছে। সম্প্রতি দেশের কয়েকটি শহরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা জনজীবনে চরম দুর্ভোগ তৈরি করেছে।

তেলেঙ্গানার রাজস্বমন্ত্রী পঙ্গুলেটি শ্রীনিবাসা রেড্ডি পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে রাজ্যজুড়ে সতর্কতা জারির আহ্বান জানিয়েছেন। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এবারের তাপপ্রবাহ অতীতের অনেক রেকর্ড ছাড়িয়ে গেছে।

একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে জনগণকে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমে শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দেয়, যা গুরুতর অবস্থায় শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ বিকল করে দিতে পারে।

এ পরিস্থিতিতে বয়স্ক মানুষ, শিশু এবং গর্ভবতী নারীদের প্রয়োজন ছাড়া দিনের বেলায় বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

এর আগে ভারতীয় আবহাওয়া বিভাগ দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা ও তীব্র তাপদাহের পূর্বাভাস দিয়েছিল। রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকাগুলোতেও সপ্তাহজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে।

প্রচণ্ড গরমের কারণে বিদ্যুতের চাহিদাও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। শুধু দিনের বেলাই নয়, রাতের তাপমাত্রাও তুলনামূলক বেশি থাকায় মানুষ স্বস্তি পাচ্ছে না।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত বর্তমানে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। দেশটির বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ এখনো কয়লাভিত্তিক হওয়ায় পরিবেশগত উদ্বেগও বাড়ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!