× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০২:০০ পিএম

ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০২:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর বার্তা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান আরও এগিয়ে নিতে পারে, যার পরিণতিতে ইরানের অস্তিত্বই সংকটে পড়তে পারে।

শনিবার (২৮ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে নতুন করে হামলা চালিয়েছে।

পোস্টে তিনি আরও বলেন, তার মতে ইরান অতীতের ঘটনাগুলো থেকে কোনো শিক্ষা নিচ্ছে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত পরিচালিত সামরিক অভিযান আরও বিস্তৃতভাবে সম্পন্ন করতে প্রস্তুত। এমন পরিস্থিতি তৈরি হলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অস্তিত্বও হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনার পর টানা দ্বিতীয় দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলার খবর সামনে এসেছে। এর আগের দিন শুক্রবারও দেশটিতে হামলা চালানো হয়।

সাম্প্রতিক এই হামলা এমন সময় ঘটল, যখন গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার পর প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা আরও জোরালো হয়ে উঠেছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!