× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৩:৩৬ পিএম

বাংলাদেশকে আমি ভালোবাসি : মার্টিনেজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৩:৩৬ পিএম

এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত

এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ শুরু হলে বিশ্বব্যাপী শুরু হয় উন্মাদনা।  বাংলাদেশেও এ উন্মাদনার কমতি থাকে না। ফুটবল উত্তেজনার বড় অংশজুড়েই আছে লাতিন দুই পরাশক্তি। তার একটি অবশ্যই আর্জেন্টিনা। কথিত আছে, হাজার মাইল দূরের আর্জেন্টিনার বাইরে দলটির সবচেয়ে বেশি সমর্থক বাংলাদেশেই নাকি। 

ডিজিটাল দুনিয়ার কল্যানে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর এখন বিশ্ববাসী জানে। বেশ ভালোভাবেই অবগত আছেন মেসিরাও। গত বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। 

এবার বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্বে অপরাজেয় থেকেই বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেছে আর্জেন্টিনা। ম্যাচের পর বাংলাদেশ প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনিও নিরাশ করলেন না।

বাংলাদেশের আবেগপ্রবণ ফুটবল ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্টিনেজ। এ দেশের মানুষের আর্জেন্টিনা দলের প্রতি অকুণ্ঠ সমর্থনকে বিশেষভাবে উল্লেখ করে তিনি তার বাংলাদেশ সফরের স্মৃতিচারণও করেন।

মিক্সড জোনে এমিলিয়ানো মার্টিনেজ বলেন, বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।

প্রসঙ্গত, ২০২২ সালে কাতারে বিশ্বকাপ শিরোপা জেতার এক বছর পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। সে সময় সমর্থকদের আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা স্বচক্ষে দেখার সুযোগ হয়েছিল তার। 

রূপালী বাংলাদেশ

Link copied!