× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:৫৩ পিএম

দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারীদের উত্থাপিত বিভিন্ন দাবি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে সিজেপি এই সিদ্ধান্ত নিলো।

সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সিজেপির প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান। যৌথ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর (মামলা) প্রত্যাহার করা হবে বলে সরকার আমাদের নিশ্চিত করেছে।

সরকারের সঙ্গে তিন দফার আলোচনা শেষে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আমরা সরকারি প্রতিনিধি দলের সঙ্গে তিন দফায় আলোচনা করেছি। যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে চলা আমাদের আন্দোলনের তিনটি প্রধান দাবি ছিল: প্রথমত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ; দ্বিতীয়ত আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে রুজু করা সব আইনি মামলা ও এফআইআর প্রত্যাহার করা এবং ভবিষ্যতে কোনও মামলা না দেওয়া; আর তৃতীয়ত নিট পরীক্ষা না হওয়ার কারণে যাদের প্রিয়জনকে হারিয়েছি, সেইসব পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া। কিছুক্ষণ আগে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, যার মানে আমাদের প্রথম দাবিটি পূরণ হয়েছে।

সিজেপি প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সঙ্গে আরও এক দফা আলোচনা অনুষ্ঠিত হবে।

Link copied!