× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:০৫ পিএম

রাঙ্গামাটিতে মায়ের দায়ের কোপে নেশাগ্রস্ত ছেলের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাঙ্গামাটিটিতে নেশা গ্রস্থ ছেলে দা দিয়ে কুপিয়ে হত্যা করলো মা। শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে শহরের আসামবস্তী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাকিবুল ইসলাম (২৩) দীর্ঘ দিন ধরে নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকা না পেয়ে প্রতিদিন মা-বাবার সঙ্গে ঝগড়া ও মারামারি বাঁধে। বাবা-মা নেশার টাকা দিতে না পারলে তাদেরকে মারধর করত। এই সূত্র ধরে আজ শনিবার দুপুরে নিহত সাকিবুল ও তার মা ঝগড়াঝাঁটি বাঁধে। এক পর্যায়ে মা ছেলের মধ্যে ধারালো দা নিয়ে টানাটানি করতে গিয়ে ছেলের গলায় দায়ের আঘাতে ঘাড়ের মোটা রগটি কেটে গিয়ে প্রচুর রক্ত খনন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

‎সদর জেনারেল হাসপাতালের ডাক্তার ফুয়াদ হাসান বলেন, নিহত সাকিবুলকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরিক্ষা করে দেখা যায় প্রচন্ড রক্ত খননে তার মৃত হয়েছে। ধারালো দায়ের আঘাতে ঘাড়ের মোটা রগ কেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

‎কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদদীন বলেন, নিহত সাকিবুলের নামে থানায় একটি মাদক মামলা রয়েছে। পূর্বে থেকেই সে মাদকাসক্ত ছিলেন। আজকেও মাদকের টাকা নিয়ে মা ছেলের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে ছেলে মাকে দা দিয়ে মারতে গেলে কথা কাটাকাটির মধ্যে সাকিবুলের গলায় জোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই লুটে পড়ে সাকিবুল। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় নিহতের মা ও বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!