× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:১৭ পিএম

‎মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:১৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

‎সম্পূর্ণভাবে মাদকমুক্ত সমাজ দত্তপাড়া ও নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

‎শনিবার (২৫ জুলাই) সকালে দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের কারণে আমাদের সমাজ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। খেলাধুলা, সামাজিক সংগঠনের কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে সম্পৃক্ত রাখতে পারলে মাদকের প্রবণতা অনেকাংশে কমে আসবে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

‎বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর, দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রমুখ। 

‎অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!