× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৯:৩০ এএম

ট্রাম্পের পারমাণবিক আলোচনার চিঠির জবাব দিয়েছে ইরান

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৯:৩০ এএম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক আলোচনার চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (২৭ মার্চ)ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

আরাকচির উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানায়, তিনি বলেছেন যে, ওমানের মাধ্যমে আমেরিকার চিঠির প্রতিক্রিয়া পাঠানো হয়েছে। চিঠিতে ইরানি কর্মকর্তারা চাপের মুখে সরাসরি আলোচনা না করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

জানুয়ারির শুরুতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প ইরানের সাথে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন। তবে ইরানের প্রতিক্রিয়া বা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে ট্রাম্পের চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে, গত  ১২ মার্চ তেহরান সফরের সময় আমিরাতের একজন সিনিয়র কূটনীতিক আনোয়ার গারগাশ ট্রাম্পের চিঠি ইরানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

ট্রাম্পের ওই চিঠিতেও নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছিল। যদি তা প্রত্যাখ্যান করা হয় তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকিও দেয় যুক্তরাষ্ট্র।

আরবি/এসবি

Link copied!