× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৩:৪৯ পিএম

গণমাধ্যমের টুঁটি চেপে ধরল ভারত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৩:৪৯ পিএম

ভারতীও সেনা।।    ছবি: সংগৃহীত

ভারতীও সেনা।। ছবি: সংগৃহীত

ভারত সরকার তার সব সংবাদমাধ্যমকে সামরিক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধি সম্পর্কে সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরামর্শ জারি করেছে।

এতে বলা হয়েছে, শুধু স্থানীয় সংবাদ সংস্থাগুলোই নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।

বিশেষত, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে ভিডিও বা দৃশ্যের লাইভ সম্প্রচার প্রচার না করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আগের সংকটকালে যেমন- কার্গিল সংঘাত, মুম্বাই হামলা ও কান্দাহারের মতো ঘটনার সময় গণমাধ্যমগুলোর কিছু প্রশ্নবিদ্ধ সংবাদ প্রচারের উদাহরণ ছিল, যার কারণে বর্তমানে কাশ্মীর হামলার ঘটনা নিয়ে সরকার আরও সতর্ক রয়েছে।

এবারের কাশ্মীর হামলার পরিপ্রেক্ষিতে, ভারত সরকার সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংবাদমাধ্যমের ভূমিকা আরও সংঘবদ্ধ এবং দায়িত্বশীল করার ওপর গুরুত্ব আরোপ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!