× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৬:৩৮ এএম

ভারতের ছোড়া ৬ ব্যালিস্টিক মিসাইল পড়েছে নিজেদের পাঞ্জাবেই: পাকিস্তান

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৬:৩৮ এএম

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ছবি-সংগৃহীত

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ছবি-সংগৃহীত

ভারতের ছোড়া ছয়টি ব্যালিস্টিক মিসাইল তাদের নিজ রাজ্য পাঞ্জাবে আঘাত হেনেছে বলে দাবি করেছেন পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। 

শুক্রবার (৯ মে) মধ্যরাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভারত ইচ্ছাকৃতভাবে শিখ সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে।

মাধ্যরাতে তার এমন ‘অদ্ভুত’ অভিযোগের পর কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।

এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় মিসাইল ছুড়েছিল ভারত। ওই হামলার পরপরই সবার আগে এটির খবর জানিয়েছিলেন পাক ডিজিএফআইয়ের মহাপরিচালক। পরবর্তীতে ভারতও মিসাইল ছোড়ার সত্যতা স্বীকার করে নেয়।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি অদমপুরে আঘাত হানে। আর বাকি পাঁচটি তারা ফেলে পাঞ্জাবেরই অমৃতসরে। তার অভিযোগ, নিজ দেশের শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে মিসাইলগুলো ছুড়েছে ভারতীয় বাহিনী। 

তিনি বলেন, ভারত তাদের পরিকল্পনার মাধ্যমে, পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে, আমাদের সব সহমর্মিতা শিখ এবং সংখ্যালঘুদের প্রতি রয়েছে, যারা ভারতের নিজস্ব অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এটি অবাক করার মতো ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে উসকানিমূলক কাজ। যেখানে ভারত এখন নিজ জনগণের ওপর ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে, যেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

এর আগে, অমৃতসরে রাতের বেলা সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তখন সবাইকে শান্ত থেকে ব্ল্যাকআউট পালনের অনুরোধ জানান সেখানকার বিভাগীয় কমিশনার।

সূত্র : দ্য ডন, রয়টার্স

রূপালী বাংলাদেশ

Link copied!