× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৩:১১ পিএম

ভারতে তালেবানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার গোপন সফর

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৩:১১ পিএম

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম সদর।ছবি: সংগৃহীত

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম সদর।ছবি: সংগৃহীত

ভারত গোপনে সফর করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের ডেপুটি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লা মোহাম্মদ ইব্রাহিম সদর। ভারত-পাকিস্তান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই গোপন সফরের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি কিছু। আফগানি বার্তাসংস্থা খামা প্রেস বিষয়টি নিশ্চিৎ করেছে।
 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য সানডে গার্ডিয়ান বুধবার (১৪ মে) তাদের প্রতিবেদনে জানায়, আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং তালেবানের সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার ঘনিষ্ঠ ইব্রাহিম সদর সম্প্রতি গোপনে ভারত সফর করেছেন।

তালেবান সূত্রের বরাত দিয়ে বলেছে, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় কয়েকদিন পরে দিল্লিতে যান ইব্রাহিম। তবে ঠিক কী কারণে তালেবানের এই নেতা গোপনে ভারত সফর করেছেন- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

দ্য সানডে গার্ডিয়ান আরও জানিয়েছে যে, ভারত-পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি ইব্রাহিমের ভারত সফরের কারণ হতে পারে। আফগানিস্তানের এই ডেপুটি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী পাকিস্তানবিরোধী হিসেবে পরিচিত।

এ সফর নিয়ে ভারত বা তালেবানের মুখপাত্র কেউই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। এ ছাড়া ইব্রাহিম ভারত সফরকালে কার সঙ্গে দেখা করেছেন সেই সম্পর্কেও কিছু বলা হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!