× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩০, ২০২৫, ১১:১৩ পিএম

বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের সঙ্গে ‘দেখা’ করতে চায় বিজেপি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩০, ২০২৫, ১১:১৩ পিএম

সাংবাদিকদের মুখোমুখি কথা বলছেন শুভেন্দু অধিকারী।                 ছবি- সংগৃহীত

সাংবাদিকদের মুখোমুখি কথা বলছেন শুভেন্দু অধিকারী। ছবি- সংগৃহীত

বাংলাদেশে মতুয়া ও বৈষ্ণব সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে স্মারকলিপি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার (২৭ মে) বিজেপির একাধিক বিধায়ককে সঙ্গে নিয়ে পার্ক সার্কাসে অবস্থিত উপ-হাইকমিশনে স্মারকলিপি জমা দেন তিনি। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান শুভেন্দু। পাশাপাশি ভারত থেকে সহায়তা পাঠানোর ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

স্মারকলিপি জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, ওপার বাংলায় মতুয়া এপার বাংলার অনেক আত্মীয় থাকেন। ওপার বাংলায় মতুয়াদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে । একটা গ্রামে ১৯টি পরিবার আছে৷ যার মধ্যে ৯টি মতুয়া এবং দশটি বৈষ্ণবের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের আত্মীয়ের বাড়ি বাংলাদেশ পুড়িয়ে দেওয়া হয়েছে । বাংলাদেশ সেনার হস্তক্ষেপে শেষপর্যন্ত রক্ষা পায় তারা।’

তিনি আরও বলেন, ‘ওপার বাংলায় মতুয়া সম্প্রদায়ের মানুষজন যেভাবে দিন কাটাচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না । এটা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার তাই আমরা হস্তক্ষেপ করব না ।’

শুভেন্দু বলেন, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছ থেকৈ জানা গেছে যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের ৬ কেজি করে চাল ও আর্থিক সাহায্য দিয়েছে। কিন্ত এটাই যথেষ্ট নয়৷ ডেপুটি হাইকমিশন আশ্বস্ত করেছে যে ক্ষতিগ্রস্তদের আরও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।’

শুভেন্দু আরও বলেন, ‘বাংলাদেশ ডেপুটি হাইকমিশন বিজেপির প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে এপার বাংলা থেকে বিজেপির এক প্রতিনিধি দল ওই দেশে গিয়ে ওখানকার হিন্দুদের সঙ্গে দেখা করতে পারবে। স্বপন মজুমদারের নেতৃত্বে বাংলাদেশে একটি প্রতিনিধি দল যেতে পারে বলে জানিয়েছে বিজেপি।’

শুভেন্দু অধিকারী আরও জানান, ‘বাংলাদেশে ক্ষতিগ্রস্ত মতুয়া পরিবারের পরিস্থিতি সরেজমিনে দেখতে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে যাবে। বাংলাদেশ হাইকমিশন ইতোমধ্যেই জানিয়েছে, প্রতিনিধি দল পাঠাতে চাইলে তাদের দ্রুত ভিসার ব্যবস্থা করা হবে।’

Link copied!