× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ১২:৫০ পিএম

প্রেমিকাকে স্ক্রু ড্রাইভার দিয়ে হত্যা করল প্রেমিক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ১২:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অন্যের সঙ্গে কথা বলার জের ধরে ভারতের উত্তরপ্রদেশে ১৯ বছর বয়সি তরুণীকে নির্মমভাবে হত্যা করেছে তার কথিত ‘প্রেমিক’। প্রেমিকাকে শ্বাসরোধে অজ্ঞান করে স্ক্রু ড্রাইভার দিয়ে ৪০ বারেরও বেশি আঘাত করে। এ ছাড়াও তার গোপনাঙ্গেও বারবার আঘাত করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনাটি মোরাদাবাদে ঘটেছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, শনিবার (৩১ মে) সন্ধ্যায় তরুণী নিখোঁজ হন। পরে রোববার (১ জুন) একটি খামারে তার মৃতদেহ পাওয়া যায়। সোমবার (২ জুন) প্রকাশিত ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় এবং তার শরীরে ৪০টিরও বেশি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। একই সঙ্গে গোপনাঙ্গেও গুরুতর আঘাত করা হয়েছে। 

পুলিশি হেফাজতে থাকা অভিযুক্ত মোহাম্মদ রফি জানায়, গত তিন মাস ধরে অন্য একজন পুরুষের সঙ্গে কথা বলার কারণে নিহত তরুণীর ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি।

রফি জানায়, তিনি প্রথমে মেয়েটিকে অজ্ঞান করেন। এরপর না মারা যাওয়া পর্যন্ত তরুণীকে স্ক্রু ড্রাইভার দিয়ে বারবার আঘাত করেন।

তরুণীর মা গণমাধ্যমকে বলেন, ‘আমরা সন্দেহ করছি মোহাম্মদ রফি এর সঙ্গে জড়িত। কারণ সে প্রায়ই আমার মেয়েকে বিরক্ত করত এবং জোর করে সম্পর্ক তৈরি করতে চাইত।’

Link copied!