× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৫, ০৫:১১ পিএম

নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত মাস্কের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৫, ০৫:১১ পিএম

ইলন মাস্ক। ছবি- সংগৃহীত

ইলন মাস্ক। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই নতুন রাজনৈতিক দল গঠনের ভাবনা প্রকাশ করেছেন টেসলা ও এক্স-এর মালিক ইলন মাস্ক। সম্প্রতি নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) অনলাইন ভোটের আয়োজন করে তিনি জনগণের মতামত জানতে চান।

ভোটে প্রায় ৮০ শতাংশ ব্যবহারকারী নতুন রাজনৈতিক দল গঠনের পক্ষে মত দেন, যার পরিপ্রেক্ষিতে মাস্ক বলেন, ‘জনগণ মতামত জানিয়েছে। মার্কিন ৮০ শতাংশ মধ্যবিত্ত জনগণ নতুন রাজনৈতিক দলের পক্ষে। এটিই হয়তো ভাগ্য।’

তার এমন মন্তব্যে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—তবে কি ইলন মাস্ক প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন?

এর আগে মাস্ক মার্কিন প্রশাসনের ‘গভর্নমেন্ট অব এফিসিয়েন্সি’ দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ট্রাম্পের কর ও ব্যয়-সংক্রান্ত বাজেট বিল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে তিনি পদত্যাগ করেন।

মাস্ক পরে এক পোস্টে উল্লেখ করেন, ‘আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন।’ এই মন্তব্যের পর তাদের সম্পর্ক আরও খারাপ হয়। এমনকি মাস্কের বিদায় অনুষ্ঠানে তার ডান চোখের নিচে আঘাতের চিহ্ন দেখা গেলে অনেকে ট্রাম্প ও মাস্কের মধ্যে শারীরিক সংঘর্ষের জল্পনাও শুরু করেন। যদিও সে দাবি পরে খণ্ডন করা হয়।

ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মাস্কের কোম্পানিগুলো (যেমন টেসলা ও স্পেসএক্স)-কে ভর্তুকি ও সরকারি চুক্তি বন্ধ করার হুমকি দেন।

এই উত্তেজনার মধ্যে মাস্ক কুখ্যাত ধনকুবের জেফ্রি এপস্টেইনের মামলার নথি সামনে আনেন এবং দাবি করেন, এই নথিতে ট্রাম্পের নাম থাকার কারণেই তা প্রকাশ করা হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাস্কের এই পদক্ষেপ ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কা দিতে পারে। অনেকে এটিকে প্রেসিডেন্ট নির্বাচনের আগে কৌশলগত ‘কূটনৈতিক পাল্টা চাল’ বলেও মনে করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!