× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৯:৫৬ পিএম

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা পাকিস্তানের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৯:৫৬ পিএম

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি- সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশটি।

শনিবার (১৪ জুন) জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে তিনি ইরানের প্রতি পাকিস্তানের পূর্ণ কূটনৈতিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘যদি মুসলিম বিশ্ব আজ ঐক্যবদ্ধ না হয়, তাহলে একে একে সবার পালা আসবে।’

মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি ঐক্যের বার্তা দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইসরায়েল বর্তমানে ইয়েমেন, ইরান এবং ফিলিস্তিনকে একে একে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। মুসলিম বিশ্ব যদি নিজেদের মধ্যে বিভাজন না কমিয়ে সম্মিলিত অবস্থান না নেয়, তাহলে সকলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।’

ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অটল অবস্থান জানিয়ে দেশটির তথ্যমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনিদের স্বার্থ আমাদের হৃদয়ের খুব কাছের। আমরা সবসময় আন্তর্জাতিক ফোরামে তাদের পক্ষে কথা বলেছি, এবং ভবিষ্যতেও বলবো।’

উল্লেখ্য, শুক্রবার (১৪ জুন) ভোরে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই ইসরায়েল আকস্মিকভাবে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। এই হামলায় ইরানে প্রায় ১০০ জন বেসামরিক নাগরিক, সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

Link copied!