× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৭:৩১ পিএম

কাতারের ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরিয়ে নিচ্ছে আমেরিকা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৭:৩১ পিএম

কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি । ছবি - সংগৃহীত

কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি । ছবি - সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাটি থেকে উড়োজাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা।

বৃহস্পতিবার(১৯ জুন) কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস একটি সতর্কতা জারি করেছে। এতে তাদের কর্মীদের আল-উদেইদ বিমান ঘাঁটিতে প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে।

বুধবার(১৮ জুন) প্ল্যানেট ল্যাবস পিবিসির তোলা একটি স্যাটেলাইট ছবিতে দেখা যায় বিমানঘাটির যেখানে সাধারণত যুদ্ধবিমান, উড়োজাহাজ ও ড্রোন পার্ক করা থাকে সেগুলো ফাকা। সাধারণত একাধিক সি-১৭ পরিবহন বিমান, এফ-১৫ যুদ্ধবিমান ও গোয়েন্দা ড্রোন পার্ক করা দেখা যায়।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এর আগে বাহরাইনে ৫ম নৌবহরের ঘাঁটি থেকেও একই ধরনের উড়োজাহাজ ও নৌ-জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেন, যুদ্ধের লক্ষ্যবস্তু থেকে রক্ষা করতে বিমান ও জাহাজ স্থানান্তর করা হয়েছে। তবে কতগুলো বিমান বা জাহাজ স্থানান্তরিত করা হয়েছে এবং কোথায় স্থানান্তরিত করা হয়েছে, তা জানাননি তারা।

বিশ্লেষকরা বলছেন যুদ্ধ বা হামলার ঝুকি থাকলে সামরিক ক্ষয়ক্ষতি এড়ানোর সামরিক কৌশল এটি।

তারা আরও বলেন, যুক্তরাষ্ট্র এ সংঘাতে সরাসরি জড়িত না হলেও এর ঘাঁটি ও সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের উড়োজাহাজ সরানোর ঘটনা বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!