× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৯:৩৯ পিএম

ইরানে ৪৮ ঘণ্টা ধরে ইন্টারনেট বন্ধ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৯:৩৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চলমান সংঘাতের কারণে ইরানে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ রয়েছে টানা ৪৮ ঘণ্টা। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য সাইবার হামলার হুমকির কারণে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে ইরান।

এতে দেশটির সাধারণ নাগরিকদের অনলাইন সংযোগ ও যোগাযোগ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

শুক্রবার (২০ জুন) এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

ইন্টারনেট সুশাসন পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা নেটব্লকস জানিয়েছে, গত বুধবার বিকেলের দিকে ইরানে ইন্টারনেট সংযোগ মাত্র ৩ শতাংশে নেমে আসে এবং এরপর থেকে এ হার আর বাড়েনি।

ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ইসরায়েল-সমর্থিত হ্যাকিং গোষ্ঠীর সাইবার হামলার কারণে বন্ধ রাখা হয়েছে।

সূত্র থেকে জানা যায়, গত সপ্তাহে ইসরায়েলি গোষ্ঠী ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ-তে সাইবার আক্রমণ চালিয়ে এটিএম সেবা বন্ধ করে দেয়। এই হামলার পরই ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ আরও সীমিত করে দেওয়া হয়।

এর আগে গত ১৩ জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই ইরান আংশিক ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল।

Link copied!