× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ১২:৫০ পিএম

ফোর্ডো পারমাণবিক কেন্দ্র ধ্বংস

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ১২:৫০ পিএম

ইরানের ফরদো পারমাণবিক কেন্দ্র । ছবি - সংগৃহীত

ইরানের ফরদো পারমাণবিক কেন্দ্র । ছবি - সংগৃহীত

মার্কিন হামলার পর ইরানের ফরদো পারমাণবিক কেন্দ্রে স্যাটেলাইট পর্যবেক্ষণে ‘অস্বাভাবিক কার্যকলাপ’ পরিলক্ষিত হয়েছে। সোমবার (২৩ জুন) স্যাটেলাইট ছবিতে ছয়টি গর্ত দেখা গেছে। গর্ত দেখে বাঙ্কার-বিধ্বংসী বোমা ভূপৃষ্ঠের নিচের পারমাণবিক কেন্দ্রে প্রবেশ করতে সফল হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্যাটেলাইট ছবি দেখে ইরানের ফোর্ডো পারমাণবিক কেন্দ্র, যা পাহাড় দিয়ে ঘেরা এবং ভূপৃষ্ঠের থেকে অনেক নিচে অবস্থিত, তাতে ছয়টি গর্ত শনাক্ত করা গেছে। জাতিসংঘের পারমাণবিক পরীক্ষক ড্যাভিড অলব্রাইট বলেছেন, ‘তার ধারণা, স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়েছে।

পূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ফোর্ডো হামলার সফলতা ও মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশসীমা থেকে সফলভাবে ফিরে আসার বার্তা দেন। তবে ফরদো পারমাণবিক কেন্দ্র সেন্ট্রিফিউজ ভূপৃষ্ঠ থেকে অত্যাধিক নিচে হওয়ায় কেন্দ্রটির ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো তুলে ধরা যাচ্ছে না।

কেন্দ্রে অস্বাভাবিক কার্যকলাপ বলতে পারমাণবিক স্থাপনাটির বাইরে দীর্ঘ সারির যানবাহন চলাচলকে বোঝানো হচ্ছে । ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি প্রায় ৬০% অস্ত্র উপযোগী উচ্চ মানের সমৃদ্ধ ইউরেনিয়াম মার্কিন হামলার পূর্বেই সরিয়ে নেওয়া হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!