× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১০:২৩ এএম

কোকা-কোলাকে কী পরামর্শ দিলেন ট্রাম্প

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১০:২৩ এএম

ছবি -সংগৃহীত

ছবি -সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় কোমলপানীয় কোম্পানি কোকা-কোলাকে পরামর্শ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোকে ফ্রুকটোজ কর্ন সিরাপের পরিবর্তে আখের চিনি ব্যবহার করতে বলেন তিনি। 

ট্রাম্পের এই পরামর্শে সাড়া দিয়েছে কোকা-কোলা। কোম্পানিটি এবার যুক্তরাষ্ট্রে তৈরি কোমলপানীয়তে আখের চিনি ব্যবহার করবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

যেখানে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি কোকা-কোলার সঙ্গে কথা বলেছি যাতে তারা যুক্তরাষ্ট্রে তৈরি কোকে আসল আখের চিনি ব্যবহার করে। তারা এতে রাজি হয়েছে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি কোকা-কোলার দায়িত্বে থাকা সবাইকে ধন্যবাদ জানাই।’ ট্রাম্প এই পরিবর্তনকে ‘খুব ভালো পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘দেখবেন, এটা আসলেই ভালো!’

তবে কোকা-কোলা ট্রাম্পের ঘোষণার সত্যতা স্বীকার বা অস্বীকার করেনি। প্রতিষ্ঠানটি শুধু জানিয়েছে, তারা প্রেসিডেন্টের কোকা-কোলা ব্র্যান্ড নিয়ে আগ্রহকে সম্মান জানায়। জর্জিয়ার আটলান্টাভিত্তিক এই প্রতিষ্ঠান এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘আমাদের কোকা-কোলা পণ্যের পরিসরে নতুন ও উদ্ভাবনী কিছু নিয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে।’

Link copied!