× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:২০ এএম

ইসরায়েলের কাছে ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:২০ এএম

গাজা উপত্যকায় ইসরায়েলি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। ছবি- সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। ছবি- সংগৃহীত

ইসরায়েলের কাছে প্রায় ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন চাইছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত বিক্রির মধ্যে রয়েছে প্রায় ৩৮০ কোটি ডলার চুক্তিতে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার এবং প্রায় ১৯০ কোটি ডলার চুক্তিতে ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল।

পত্রিকাটি জানিয়েছে, অস্ত্রগুলো ইসরায়েলের হাতে পৌঁছাতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।

নথিপত্র অনুযায়ী, এই অস্ত্রের মূল্য পরিশোধ করা হবে যুক্তরাষ্ট্রের প্রদত্ত বিদেশি সামরিক সহায়তা তহবিল থেকে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক কমিটি এবং সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের চার শীর্ষ নেতার অনুমোদন চাইছে।

প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত অস্ত্র বিক্রির নথি প্রায় এক মাস আগে কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো হয়েছিল। এরও আগে, ৯ সেপ্টেম্বর কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পরও প্রশাসন বিক্রির অনুমোদন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Link copied!