× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:৫৯ এএম

ফিলিস্তিন রাষ্ট্র কখনো প্রতিষ্ঠিত হবে না : নেতানিয়াহু 

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:৫৯ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি- সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। এরই প্রতিক্রিয়ায় ফিলিস্তিন রাষ্ট্র কখনো প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনো হবে না।’
 
বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, জাতিসংঘ ও অন্যান্য সব ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে পরিচালিত মিথ্যা প্রচার এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বানের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কারণ এটি আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং সন্ত্রাসবাদের জন্য একটি অযৌক্তিক পুরস্কার হিসেবে কাজ করবে।


 
তিনি বলেন, জাতিসংঘে আমি সত্য তুলে ধরব। এটি ইসরায়েলের সত্য। এটি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত সংগ্রামের সত্য। সত্যিকারের শান্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি-শক্তির মাধ্যমে শান্তি। 

জাতিসংঘের ভাষণ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।

রূপালী বাংলাদেশ

Link copied!