× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১২:৪০ পিএম

ইসরায়েলকে আরও ৩ জিম্মির লাশ ফেরত দিল হামাস

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১২:৪০ পিএম

সুড়ঙ্গ থেকে লাশ উদ্ধার কার্যক্রম। ছবি- সংগৃহীত

সুড়ঙ্গ থেকে লাশ উদ্ধার কার্যক্রম। ছবি- সংগৃহীত

ইসরায়েলকে আরও তিন জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাস। রোববার (২ নভেম্বর) রাতে মরদেহগুলো রেডক্রসের হাতে তুলে দেয় তারা। এরপর রেডক্রসের সদস্যরা মৃত জিম্মিদের লাশ ইসরায়েলের কাছে হস্তান্তর করে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘রেডক্রসের মাধ্যমে ইসরায়েল তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে। যেগুলো গাজায় থাকা প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্তে মরদেহগুলো শনাক্ত কেন্দ্রে পাঠানো হবে।’

হামাসের সশস্ত্র শাখা এর আগে জানায় রোববার সকালে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে তারা মরদেহগুলো উদ্ধার করেছে। যদি এই জিম্মির পরিচয় শনাক্ত হয় তাহলে যুদ্ধবিরতির পর হামাসের হস্তান্তর করা মরদেহের সংখ্যা ২০ জনে পৌঁছাবে। গত মাসে যখন যুদ্ধবিরতি কার্যকর হয় তখন তাদের কাছে ২৮ জিম্মির মরদেহ ছিল।

এখন পর্যন্ত হামাস যে ১৭টি লাশ ফেরত দিয়েছে সেগুলোর মধ্যে ১৫ জন ইসরায়েলি। আর বাকি দুজনের একজন থাইল্যান্ডের, আরেকজন নেপালের নাগরিক।

তেল আবিবের অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবে মরদেহগুলো ফেরত দিতে দেরি করছে। কিন্তু সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় এগুলো উদ্ধার করতে তাদের সময় লাগছে।

রূপালী বাংলাদেশ

Link copied!