× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৩২ পিএম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৫৯ বাংলাদেশি উদ্ধার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৩২ পিএম

আহত বাংলাদেশি। ছবি- সংগৃহীত

আহত বাংলাদেশি। ছবি- সংগৃহীত

ভূমধ্যসাগরে মাল্টা উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ৫৯ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৬১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে মাল্টার কোস্ট গার্ড ও উদ্ধারকারী সংস্থাগুলো। উদ্ধার হওয়া সবাইকে মাল্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌকাটি লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। গত শুক্রবার সকালে যাত্রাপথে মাল্টার সার্চ অ্যান্ড রেসকিউ জোনে পৌঁছানোর পর নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়।

খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন হাইপোথারমিয়ায় আক্রান্ত ছিলেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত সপ্তাহ পর্যন্ত মাল্টায় পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ১৮৫ জন। তবে এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন প্রায় ১ লাখ ৩৬ হাজার অভিবাসনপ্রত্যাশী। এর মধ্যে ইতালিতে পৌঁছেছেন অন্তত ৬৪ হাজার এবং গ্রিসে ৪৪ হাজার জন।

রূপালী বাংলাদেশ

Link copied!