× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:১৬ এএম

টানা সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট হলেন মুসেভেনি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:১৬ এএম

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি। ছবি : সংগৃহীত

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি। ছবি : সংগৃহীত

উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে সপ্তমবারের মতো জয় পেয়েছেন প্রবীণ রাজনীতিক ইয়োওয়েরি মুসেভেনি। শনিবার (জানুয়ারি) উগান্ডার নির্বাচন কমিশনের প্রধান তাকে বিজয়ী হিসেবে ঘোষণা দিয়েছেন।

নির্বাচনে মোট ভোটের প্রায় ৭২ শতাংশ পেয়ে বিজয়ী হয়েছেন ৮১ বছর বয়সি এই প্রবীণ রাজনীতিক।ফলে তার শাসনকাল এখন পঞ্চম দশকে পদার্পণ করল। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সহিংসতা, জালিয়াতির অভিযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার মতো ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মুসেভেনির প্রধান প্রতিদ্বন্দ্বী এবং জনপ্রিয় পপসংগীতশিল্পী থেকে রাজনীতিক বনে যাওয়া ববি ওয়াইন পেয়েছেন ২৪ শতাংশ ভোট। তবে ববি ওয়াইন এই ফল প্রত্যাখ্যান করে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন এবং তার সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, সেনাবাহিনী তার বাড়িতে অভিযান চালিয়েছে এবং গ্রেপ্তার এড়াতে তিনি বর্তমানে আত্মগোপনে আছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াইন জানান, তার বাড়ির বিদ্যুৎ ও সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং তার পরিবারকে গৃহবন্দি করে রাখা হয়েছে। 

উগান্ডার বিভিন্ন স্থানে ভোটগ্রহণ পরবর্তী সময়ে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া গেছে। দেশটির মধ্যাঞ্চলে পুলিশের গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ এটিকে ‘দুষ্কৃতকারীদের’ বিরুদ্ধে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করলেও একে নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন বিরোধীদলীয় নেতারা। 

রূপালী বাংলাদেশ

Link copied!