× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১২:৪৪ পিএম

ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল দক্ষিণ আফ্রিকা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১২:৪৪ পিএম

ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি রাষ্ট্রদূত অ্যারিয়েল সেইডম্যানকে বহিষ্কার করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির মন্ত্রণালয়ের অভিযোগ, ওই ইসরায়েল কর্মকর্তা ‘কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন’ করেছেন। তার কর্মকাণ্ড দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে। তাকে ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও) শুক্রবার (৩০ জানুয়ারি) জানায়, ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 

ডিআইআরসিওর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ‘আক্রমণাত্মক আচরণ’ করেছেন সেইডম্যান। একই সঙ্গে তিনি ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের বিষয়ে ‘ইচ্ছাকৃতভাবে’ দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে ব্যর্থ হয়েছেন।

এক বিবৃতিতে বিভাগটি জানায়, এই ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক সুযোগ-সুবিধার গুরুতর অপব্যবহার এবং ভিয়েনা কনভেনশনের মৌলিক লঙ্ঘন। এগুলো ধারাবাহিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অপরিহার্য আস্থা ও প্রটোকলকে ক্ষুণ্ন করেছে।

এই ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ কূটনীতিক শন এডওয়ার্ড বাইনোভেল্টকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে। তাকেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েল ছাড়তে বলা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সরকারি ওয়েবসাইট অনুযায়ী, ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন বাইনোভেল্ট। তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত একটি কার্যালয় থেকে কাজ করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!