× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১২:৫৪ পিএম

‘ফার্মগেট কেলেঙ্কারির’ তদন্তে অভিসংশিত হতে পারেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১২:৫৪ পিএম

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ‘ফার্মগেট’ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্তের সূত্র ধরে অভিশংসন কমিটি গঠনের পথে এগোচ্ছে দেশটির পার্লামেন্ট।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সোমবার (১১ মে) দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নিম্নকক্ষ জানায়, স্পিকার একটি তদন্ত কমিটি গঠন করবেন। দেশটির সর্বোচ্চ আদালত গত সপ্তাহে এ বিষয়ে নির্দেশ দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আদালত চার বছর আগে রামাফোসার বিরুদ্ধে তদন্ত আটকে দেওয়ার পার্লামেন্টের সিদ্ধান্ত পুনরুজ্জীবিত করে।

শুক্রবার সাংবিধানিক আদালত রায় দেয়, কেলেঙ্কারিটি নিয়ে তদন্ত ঠেকানোর জন্য পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। অভিশংসন কমিটি রামাফোসার বিরুদ্ধে থাকা প্রমাণ পর্যালোচনা করবে। এই কেলেঙ্কারির কেন্দ্রে রয়েছে প্রেসিডেন্টের মালিকানাধীন একটি খামারবাড়ির সোফার ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।

তদন্ত শেষে কমিটি আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়া শুরু করার সুপারিশ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। ধারণা করা হচ্ছে, বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা ও পর্যালোচনা চলবে।

এই কেলেঙ্কারির সূত্রপাত ২০২০ সালে। সে সময় রামাফোসার ফালা ফালা গেম ফার্ম থেকে সোফার ভেতরে লুকিয়ে রাখা ৪০ লাখ ডলার চুরি হয়। দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসা রামাফোসা কীভাবে এই অর্থ পেয়েছিলেন, তিনি তা ঘোষণা করেছিলেন কি না এবং ব্যাংকে না রেখে কেন আসবাবের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তিনি সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

গত সপ্তাহে রামাফোসা বলেন, অভিশংসন প্রক্রিয়া পুনরায় চালুর আদালতের রায়কে তিনি সম্মান করেন। তবে সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, তিনি পদত্যাগ করবেন না। একই সঙ্গে তিনি বলেন, একটি স্বাধীন প্যানেলের প্রতিবেদনের বিরুদ্ধে আইনি লড়াই করবেন। ওই প্রতিবেদনে প্রাথমিকভাবে তার অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছিল।

রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসি মঙ্গলবার (১২ মে) তাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডেকেছে। দলটির এক মুখপাত্র জানিয়েছেন, সেখানে কেলেঙ্কারি নিয়ে করণীয় আলোচনা হবে। রামাফোসার বিরুদ্ধে মামলাটি করেছে দুটি বিরোধী দল। একটি হলো ইকোনমিক ফ্রিডম ফাইটারস (ইএফএফ) এবং অন্যটি আফ্রিকান ট্রান্সফরমেশন মুভমেন্ট (এটিএম)। ইএফএফ প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছে। ২০১৮ সাল থেকে রামাফোসা ক্ষমতায় আছেন।

তবে অভিশংসন কমিটির পর্যবেক্ষণ নেতিবাচক হলেও রামাফোসা সম্ভবত পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটে টিকে যাবেন। কারণ, তাকে অপসারণ করতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ২০২৪ সালের নির্বাচনে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারালেও এএনসি এখনো নিম্মকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক-তৃতীয়াংশের বেশি আসন ধরে রেখেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!