× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:০০ পিএম

মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরি, সিসিটিভিতে যা দেখা গেল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:০০ পিএম

মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরি । ছবি : সংগৃহীত

মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরি । ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোবিলে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে মহাত্মা গান্ধীর বিশালাকার একটি ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে। নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স ৪২৬ কেজি ওজনের এই ভাস্কর্যটি উপহার দিয়েছিল। 

সংবাদমাধ্যম অস্ট্রেলিয়া টুডে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জানিয়েছে, সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরির ঘটনা ঘটে। চোররা অ্যাঙ্গেল গ্রিন্ডার ব্যবহার করে পায়ের কাছ থেকে ভাস্কর্যটি কেটে নিয়ে চলে যায়। কারা এটি চুরি করেছে এটি এখনো স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে ভাস্কর্যটি পায়ের কাছ থেকে কাটা। এটির পায়ের তালুগুলো শুধুমাত্র সেখানে রয়ে গেছে।

চুরির পর ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। ভাঙা ব্রোঞ্জের ব্যবসায়ীদের পুলিশ সতর্ক করেছে কেউ যদি তাদের কাছে ব্রোঞ্জ বিক্রি করতে আসে তাহলে তাদের যেন অবহিত করা হয়।

ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি মেম্বার সান্তোস কুমার বলেছেন, চুরির ঘটনা আংশিক ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে এবং পরেরদিন এ ব্যাপারে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার সাবেক প্রধামন্ত্রী স্কট মরিসন ২০২১ ভাস্কর্য স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাস্কর্যটি স্থাপন করার মাত্র ২৪ ঘণ্টা পরই এটিতে ভাঙচুর চালানো হয়েছিল।

অস্ট্রেলিয়ায় সম্প্রতি ভারতবিরোধী মনোভাব বেড়ে গেছে। এরমধ্যেই এই ভাস্কর্য চুরির ঘটনা ঘটল। অভিযুক্তরা একটি সাদা ভ্যানগাড়িতে করে এসে এটি কেটে নিয়ে যায়। ওই সময় তাদের মুখে কাপড় মোড়ানো ছিল।
 

রূপালী বাংলাদেশ

Link copied!