× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৬:২৫ পিএম

কাশ্মীর পাকিস্তানেরই অংশ হবে : শাহবাজ শরিফ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৬:২৫ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরের বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।

‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে মুজাফফরাবাদে আয়োজিত ওই অধিবেশনে তিনি বলেন, পাকিস্তানি জনগণ ও নেতৃত্বের পক্ষ থেকে তিনি কাশ্মীরের ভাইদের প্রতি সংহতি জানাতে এসেছেন। 

প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, কাশ্মীর সমস্যার একমাত্র সমাধান হলো সেখানকার জনগণের ইচ্ছা অনুযায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা।

শাহবাজ শরিফ ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া চার দিনের সংক্ষিপ্ত যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন। তিনি দাবি করেন, ওই সংঘাতের পর কাশ্মীর ইস্যুটি কূটনৈতিকভাবে পুনরায় বিশ্বমঞ্চে শক্তিশালী হয়ে উঠেছে। 

ভারত বর্তমানে প্রক্সির মাধ্যমে সন্ত্রাসবাদ উসকে দিচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, পাকিস্তান শান্তি চায় তবে তা অবশ্যই সাম্য ও ন্যায়বিচারের ভিত্তিতে হতে হবে। ভাষণে তিনি ফিলিস্তিন পরিস্থিতির সঙ্গে কাশ্মীরের তুলনা করেন এবং বোরহান ওয়ানি ও সৈয়দ আলী জিলানির মতো নেতাদের নাম স্মরণ করেন। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর উদ্ধৃতি দিয়ে তিনি কাশ্মীরকে পাকিস্তানের ‘গলাধমনী’ হিসেবে অভিহিত করেন।

এদিকে পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব কাশ্মীরের জনগণের প্রতি তাদের অকুতোভয় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আলাদা বার্তায় রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। 

ফিল্ড মার্শাল আসিম মুনির মুজাফফরাবাদের ঘাঁটি পরিদর্শনকালে বলেন, যেকোনো ধরনের আগ্রাসনের তাৎক্ষণিক ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!