× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:২৪ পিএম

‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টো ফার্ম

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘ভুলবশত’ গ্রাহকদের মধ্যে ৪০ বিলিয়ন ডলারের (প্রায় ৪ লাখ ৮৭ হাজার কোটি) বেশি মূল্যের বিটকয়েন বিতরণ করে। এমন ভুলে অল্প সময়ের মধ্যেই অনেক গ্রাহক কোটিপতি বনে যান।

জান গেছে, গ্রাহকদের ২ হাজার ওন (প্রায় ১.৩৭ ডলার) নগদ পুরস্কার দেয়ার পরিকল্পনা করেছিল বিথাম্ব নামের ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। কিন্তু গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রত্যেককে ২,০০০ বিটকয়েন করে পাঠানো হয়।

পরে তারা এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করে জানায়, দ্রুত ত্রুটিটি শনাক্ত করার পর প্রায় সব ভুলভাবে পাঠানো টোকেন পুনরুদ্ধার করা গেছে। গ্লিচ ধরা পড়ার ৩৫ মিনিটের মধ্যে ক্ষতিগ্রস্ত ৬৯৫ জন গ্রাহকের ট্রেডিং ও উত্তোলন (উইথড্রয়াল) কার্যক্রম সীমিত করা হয়।

কোম্পানি জানায়, ভুলবশত পাঠানো ৬ লাখ ২০ হাজার বিটকয়েনের মধ্যে ৯৯.৭ শতাংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনাটি কোনো হ্যাকিংয়ের কারণে ঘটেনি বলে নিশ্চিত করেছে তারা। সিস্টেমের নিরাপত্তা বা গ্রাহকের সম্পদ ব্যবস্থাপনায়ও আপাতত কোনো সমস্যা নেই বলে জানানো হয়েছে।

গত শনিবার (৭ ফেব্রুয়ারি) এক জরুরি বৈঠকে দক্ষিণ কোরিয়ার আর্থিক নিয়ন্ত্রক সংস্থা জানায়, তারা ঘটনাটি তদন্ত করবে। ফাইন্যান্সিয়াল সুপারভাইজরি সার্ভিস (এফএসএস) জানিয়েছে, কোনো অবৈধ কার্যকলাপের প্রমাণ মিললে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে।

তদন্তে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেছে বিথাম্ব। প্রধান নির্বাহী কর্মকর্তা লি জে-ওন বলেন, ‘আমরা এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব এবং বাহ্যিক সম্প্রসারণের চেয়ে ‘গ্রাহকের আস্থা ও মানসিক স্বস্তি’কে অগ্রাধিকার দেব।’

ঘটনার সময় প্ল্যাটফর্ম ব্যবহারকারী সব গ্রাহককে ২০ হাজার ওন (প্রায় ১৩.৬৬ ডলার) ক্ষতিপূরণ দেয়ার পরিকল্পনা করেছে বিথাম্ব। পাশাপাশি ট্রেডিং ফি মওকুফসহ আরও কিছু পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ব্যাংক সিটিগ্রুপ ভুলবশত এক গ্রাহকের হিসাবে ২৮০ ডলারের পরিবর্তে ৮১ ট্রিলিয়ন ডলার জমা করেছিল। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুই কর্মী লেনদেন সম্পন্ন করার আগে ভুলটি শনাক্ত করতে ব্যর্থ হন। তবে তৃতীয় এক কর্মী ভুলটি ধরার পর কয়েক ঘণ্টার মধ্যেই লেনদেনটি বাতিল করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!