× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:০১ পিএম

বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জন্মহার বাড়াতে বিদেশ থেকে ‘তরুণী আমদানির’ পরামর্শ দিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার জিন্ডো কাউন্টির প্রধান কিম হি-সু। এই কুরুচিপূর্ণ মন্তব্যের দায়ে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে একটি মিটিংয়ে কিম হি-সু এই প্রস্তাব দেন। তিনি বলেন, জন্মহার বাড়াতে কোরিয়ার গ্রামীণ অঞ্চলের অবিবাহিত যুবকদের জন্য ‘ভিয়েতনাম বা শ্রীলঙ্কা’ থেকে তরুণী আমদানি করা যেতে পারে। টেলিভিশনে এই বক্তব্য সম্প্রচারিত হওয়ার পরেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। সমালোচকেরা বলছেন, এ ধরনের মন্তব্য নারীদের মর্যাদাকে ক্ষুণ্ন করার পাশাপাশি তাঁদের ‘পণ্য’ হিসেবে উপস্থাপনের শামিল।

সমালোচকেরা কড়া নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের মন্তব্য নারীদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। পাশাপাশি এটি নারীদের ‘পণ্য’ হিসেবে উপস্থাপনের শামিল।

দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী ৬০ বছরের মধ্যে দেশটির ৫ কোটি জনসংখ্যার অর্ধেক কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

কিম হি-সুর এমন প্রস্তাবের কড়া নিন্দা জানিয়েছে ভিয়েতনাম। সিউলে অবস্থিত ভিয়েতনাম দূতাবাস ইতোমধ্যে এর প্রতিবাদ জানিয়েছে। তবে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ এনিয়ে প্রকাশ্যে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

এদিকে এরই মধ্যে এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কিম। তিনি নিজের ভাষাকে ‘অনুপযুক্ত’ বলে স্বীকার করেছেন।  

রূপালী বাংলাদেশ

Link copied!