নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চারজন শিশুসহ মোট ২৭৭ জন যাত্রী ছিলেন ওই বিমানে। সব যাত্রীদের উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলাকালে কয়েকজন যাত্রী সামান্য আহত হন।
সোমবার (১১ মে) সকালে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জানা গেছে, টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ৭২৬ ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে। অবতরণের পরপরই বিমানটিতে আগুনের সূত্রপাত ঘটে।
পরবর্তীতে দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে কাঠমান্ডু বিমানবন্দরে সাময়িকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন