× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৩:১৩ পিএম

ড্যানিশ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

গ্রিনল্যান্ডে ট্রাম্পের আগ্রাসন ন্যাটোর সমাপ্তি ডেকে আনবে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৩:১৩ পিএম

গ্রিনল্যান্ডের নেতার সঙ্গে মেটে ফ্রেডেরিকসেন। ছবি : সংগৃহীত

গ্রিনল্যান্ডের নেতার সঙ্গে মেটে ফ্রেডেরিকসেন। ছবি : সংগৃহীত

গ্রিনল্যান্ড দখল করতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের প্রচেষ্টা ন্যাটো সামরিক জোটের ধ্বংস ডেকে আনবে বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রেসিডেন্ট মেটে ফ্রেডেরিকসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৫ জানুয়ারি) জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখলের কথা বলার পর এমন মন্তব্য করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী।

শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে আসে মার্কিন সেনারা। এরপর লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে হামলাসহ গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। তিনি রোববার সাংবাদিকদের বলেন, ‘আগামী ২০ দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে।’

ভেনেজুয়েলায় এমন নজিরবিহীন হামলা ও ট্রাম্পের হুমকি ডেনমার্কের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে- এ কথা জানিয়ে সংবাদমাধ্যম টিভি২-কে ড্যানিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র সামরিকভাবে আরেকটি ন্যাটো দেশে হামলার সিদ্ধান্ত নেয়। তখন ন্যাটোসহ সবকিছুর সমাপ্তি ঘটবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটিরও সমাপ্তি হবে।’

গ্রিনল্যান্ড দখল করতে ট্রাম্প সামরিক হামলার কথা উড়িয়ে দিচ্ছেন না। এরমধ্যে তার ভেতরের লোকজন গ্রিনল্যান্ড নিয়ে বিভিন্ন উসকানি দিচ্ছেন। এ ছাড়া গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চাওয়া লুজিয়ানার গভর্নর জেফ লেন্ডরিকে গ্রিনল্যান্ডের বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

গ্রিনল্যান্ড বিশ্বের কোনো স্বাধীন দেশ নয়। এটি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি বিশাল ভূখণ্ড। কিন্তু সেখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্বশাসিত অঞ্চল। ফলে গ্রিনল্যান্ডের সরকার ব্যবস্থায় ডেনমার্ক সরাসরি হস্তক্ষেপ করে না। কিন্তু তাদের নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক বিষয়গুলো ডেনমার্কই দেখে।

রূপালী বাংলাদেশ

Link copied!