× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৯:৩৩ এএম

স্পেনে ফের ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৯:৩৩ এএম

দুর্ঘটনাস্থলের ছবি : সংগৃহীত

দুর্ঘটনাস্থলের ছবি : সংগৃহীত

স্পেনের বার্সেলোনায় একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পাঁচজন গুরুতরসহ আহত হয়েছেন অন্তত ৩৭ জন। দেশটিতে গত রোববার (১৮ জানুয়ারি) দুই ট্রেনের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের তিন দিন পর মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। রোববারের এ দুর্ঘটনায় ৪০ জন নিহত হন।

স্থানীয় কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ট্রেনটি রেললাইনের পাশের দেয়ালে ধাক্কা খায়। কাতালুনিয়া আঞ্চলিক ফায়ার ইন্সপেক্টর ক্লাউডি গালার্দো জানিয়েছেন, ট্রেন থেকে সব যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে।

এ দুর্ঘটনার সময় বার্সেলোনায় আরেকটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়। তবে সেখানে কেউ হতাহত হননি। দেশটির এক রেল কর্মকর্তা জানিয়েছেন, ঝড়ের কারণে লাইনে পাথর পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয়।

প্রসঙ্গত, স্পেনের বিভিন্ন জায়গায় কয়েক দিন ধরে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। দেশটির উপকূলীয় এলাকা এবং উত্তর-পূর্বাঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যেই পরপর দুটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটল।

রূপালী বাংলাদেশ

Link copied!