× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:০০ পিএম

নিউজিল্যান্ডে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত ১

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও বন্যায় একজনের মৃত্যু হয়েছে। বহু মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং সড়ক ব্যবস্থা ভেঙে পড়েছে। জরুরি অবস্থায় অনেক মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ‘রোববার (১৫ ফেব্রুয়ারি) নর্থ আইল্যান্ডের পূর্বে উল্লেখযোগ্য একটি নিম্নচাপ আরও গভীর হয়েছে। এটি নর্থ আইল্যান্ডের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি ও তীব্র ঝড় বয়ে নিয়ে আসছে।’

রোববার রাতে আবহাওয়া পরিস্থিতি সবচেয়ে খারাপ হবে বলে আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে। এরপর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। রয়টার্স জানায়, শুক্রবার নিউজিল্যান্ডের বিশাল অংশ ভারি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর এই বন্যা দেখা দেয়।

নিউজিল্যান্ডের সবচেয়ে জনবহুল শহর অকল্যান্ড থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের জেলা ওতোরোহাঙায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রায় ১০ হাজার বাসিন্দার কৃষিপ্রধান এই জেলাটি চলমান প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওতোরোহাঙার জেলা পরিষদ এক ফেসবুক পোস্টে বলেছে, ‘জিওটেকনিক্যাল টিমগুলো রাতে এই জেলার রাস্তাগুলোর কাঠামোগত স্থিতিশীলতা ও গাড়ি পিছলে যাবে কি না, তা মূল্যায়ন করে দেখেছে।’

জ্বালানি কোম্পানি পাওয়ারকো তাদের ওয়েবসাইটে বলেছে, নর্থ আইল্যান্ডের প্রায় ২৪৫২ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার এক ব্যক্তি নিজের গাড়িতে বন্যার পানির মধ্যে আটকা পড়ে মারা যান। প্রায় ৮০ জন বাসিন্দাকে সরিয়ে জরুরি কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে।

সামাজিক মাধ্যমে আসা ছবিগুলোতে দেখা গেছে, বহু আধা-গ্রামীণ এলাকা পানিতে তলিয়ে আছে। যেখানে বন্যার পানি নেমে গেছে সেখানে রাস্তার বিভিন্ন অংশ ধসে পড়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!