× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৯:০১ পিএম

পর্তুগালের নতুন প্রেসিডেন্ট আন্তোনিও হোসে সেগুরো

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৯:০১ পিএম

পর্তুগালের নতুন প্রেসিডেন্ট আন্তোনিও হোসে সেগুরো। ছবি : সংগৃহীত

পর্তুগালের নতুন প্রেসিডেন্ট আন্তোনিও হোসে সেগুরো। ছবি : সংগৃহীত

পর্তুগালের নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তোনিও হোসে সেগুরো। সোমবার (৯ মার্চ) পর্তুগালের অ্যাসেম্বলি অব দ্য রিপাবলিকে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।

সোশ্যালিস্ট পার্টি সমর্থিত ওই নেতা সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে পর্তুগালের সর্বোচ্চ পদের দায়িত্ব গ্রহণ করেন।

শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট সেগুরো তার ভাষণে বলেন, গত নয় মাসে পর্তুগালের মানুষকে বারবার ভোট দিতে হয়েছে। এখন সময় এসেছে স্থিতিশীলতার।

তিনি আগামী তিন বছরকে দেশের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন, কারণ এই সময়ে কোনো জাতীয় নির্বাচন নেই। এই সুযোগে তিনি দেশের দীর্ঘস্থায়ী সমস্যাগুলো সমাধানে গুরুত্ব দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

পর্তুগালে প্রেসিডেন্টের পদটি মূলত সম্মানসূচক হলেও তার হাতে কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকে। তিনি চাইলে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন, সংসদ ভেঙে দিতে পারেন কিংবা কোনো আইন বাতিল করতে পারেন।

পাঁচ বছরের জন্য নির্বাচিত হওয়া সেগুরো এখন থেকে দেশটির প্রধান অভিভাবক হিসেবে কাজ করবেন এবং রাজনৈতিক সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!