× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৪:০৫ এএম

ভারত-পাকিস্তান সীমান্তে আবার উত্তেজনা, একাধিক ড্রোন শনাক্ত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৪:০৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। দুই দেশের জম্মু–কাশ্মীর সীমান্ত এলাকায় পাকিস্তানের দিক থেকে একাধিক সন্দেহজনক ড্রোন উড়তে দেখা গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিনের খবরে বলা হয়েছে, রোববার (১১ জানুয়ারি) নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে পাকিস্তান সীমান্তের দিক থেকে একাধিক ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসার পরই ভারতীয় সেনাবাহিনী তৎপর হয়। তবে ড্রোনগুলো লক্ষ্য করে গুলি চালানোর আগেই সেগুলো পাকিস্তান সীমান্তের ভেতরে ফিরে যায়। এরপর জম্মু–কাশ্মীরজুড়ে নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ড্রোনের পাশাপাশি জম্মু–কাশ্মীর এলাকায় একটি সন্দেহজনক স্যাটেলাইট ফোনের সিগন্যালও শনাক্ত করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর ধারণা, পাকিস্তান থেকে অনুপ্রবেশের সংকেত পাঠাতে ওই স্যাটেলাইট ফোন ব্যবহার করা হচ্ছিল।

এ দুই ঘটনার পর জম্মু–কাশ্মীরের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী।

নিউজ এইটিন জানায়, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে পুঞ্চ জেলার মানকোট সেক্টরের টোপার এলাকায় একটি ড্রোন উড়তে দেখা যায়। প্রায় ১০ মিনিট পর রাজৌরি সেক্টরের খাব্বার গ্রামের ওপর দ্বিতীয় একটি ড্রোন শনাক্ত করা হয়, যার আলো জ্বলছিল ও নিভছিল। এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে সাম্বা জেলার রামগড় সেক্টরের চক বরবল গ্রামের ওপর আরও একটি ড্রোনের মতো বস্তু দেখা যায়, সেটিতেও একই ধরনের আলোর সংকেত লক্ষ্য করা যায়।

এ ছাড়া বিকেল সাড়ে ৩টার দিকে জম্মু শহর থেকে উত্তর-পশ্চিমে প্রায় ১৮ কিলোমিটার দূরে আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন কানাচক থানা এলাকায় একটি স্যাটেলাইট ফোনে সন্দেহজনক সংকেত আদান–প্রদান শনাক্ত করা হয় বলে জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!