ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাংলাদেশে নির্বাচন কাল, সীমান্তে নিরাপত্তা বাড়াল ভারত

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৯:১৬ এএম
সীমান্তে নিরাপত্তা বাড়াল ভারত। ছবি : সংগৃহীত

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল। এ উপলক্ষে পশ্চিমবঙ্গ লাগায়ো সীমান্ত এলাকার নিরাপত্তা বাড়িয়েছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও স্থানীয় পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন অঞ্চলে তল্লাশি শুরু করে রাজ্য পুলিশ। এদিন সকালে বসিরহাট পুলিশের উদ্যোগে স্বরূপনগর থানার পুলিশ তেঁতুলিয়া ব্রিজে তল্লাশি শুরু করেছে। এ ছাড়া সীমান্তে যাওয়ার সব রাস্তা ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো তল্লাশি চলছে।

ঘোজাডাঙ্গা সীমান্তে যাওয়ার রাস্তার লবঙ্গ মোড়ে সব গাড়ি থামিয়ে পুঙ্খানুপুঙ্খু তল্লাশি করছে পুলিশ। প্রতিটি গাড়ি থামিয়ে চালকসহ যাত্রীদের নথিপত্র খতিয়ে দেখা হয়। তা ছাড়া ওই এলাকার সব আবাসিক হোটেলেও অভিযান চালায় বসিরহাট মহকুমা পুলিশ।