× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক

ইউটিউব

টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh

লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh

হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh

En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৭:১১ পিএম

ভারতে ডেপুটি ডিরেক্টর গ্রেপ্তার, বাড়িতে মিলল আলমারি ভর্তি টাকা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৭:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে খনি বিভাগের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে রাজ্য ভিজিল্যান্স বিভাগ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) তার বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া কর্মকর্তার নাম দেবব্রত মোহান্তি। তিনি কটক সার্কেলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল। বিশেষ করে কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সামনে আসে।

অভিযোগের ভিত্তিতে রাজ্য ভিজিল্যান্স বিভাগ তার ওপর নজরদারি শুরু করে। গতকাল মঙ্গলবার এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তার তিনটি ঠিকানায় একযোগে তল্লাশি চালানো হয়। ভুবনেশ্বরের একটি ফ্ল্যাটে তল্লাশির সময় একটি ট্রলিব্যাগ ও আলমারিভর্তি বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণও জব্দ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, আরও নগদ অর্থ লুকিয়ে রাখা থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভুবনেশ্বরে খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর গ্রেপ্তার, বাড়িতে মিলল বিপুল নগদ ও স্বর্ণ

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে খনি বিভাগের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে রাজ্য ভিজিল্যান্স বিভাগ। বুধবার তার বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া কর্মকর্তার নাম দেবব্রত মোহান্তি। তিনি কটক সার্কেলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল। বিশেষ করে কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সামনে আসে।

অভিযোগের ভিত্তিতে রাজ্য ভিজিল্যান্স বিভাগ তার ওপর নজরদারি শুরু করে। মঙ্গলবার এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তার তিনটি ঠিকানায় একযোগে তল্লাশি চালানো হয়। ভুবনেশ্বরের একটি ফ্ল্যাটে তল্লাশির সময় একটি ট্রলিব্যাগ ও আলমারিভর্তি বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণও জব্দ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, আরও নগদ অর্থ লুকিয়ে রাখা থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Link copied!