× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৬:৫৬ এএম

ভারতে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৯

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৬:৫৬ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিরুধুনগর জেলার কাট্টানারপট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানাটি নিয়ম লঙ্ঘন করে সাপ্তাহিক ছুটির দিনেও চালু রাখা হয়েছিল। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে চারটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারা ঘটনাটিকে ‘গভীরভাবে মর্মান্তিক’ বলে উল্লেখ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও শোক জানিয়েছেন।

অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যের মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন ও থাঙ্গাম থেন্নারাসুকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

আতশবাজি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত বিরুধুনগর জেলায় সাম্প্রতিক বছরগুলোতে একাধিক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চলতি বছর ১৩ এপ্রিল সাট্টুরের কাছে একটি আতশবাজি কারখানায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি ও জুন মাসেও একই জেলায় পৃথক বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটে।

সূত্র: ইন্ডিয়া টুডে
 

রূপালী বাংলাদেশ

Link copied!