× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০১:০৫ পিএম

ভারতে খোলা জায়গায় নামাজ ও কোরবানিতে নিষেধাজ্ঞা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০১:০৫ পিএম

যোগী আদিত্যনাথ। ছবি : সংগৃহীত

যোগী আদিত্যনাথ। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ভারতের উত্তর প্রদেশে কড়া নির্দেশনা জারি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তিনি স্পষ্ট করে বলেছেন, খোলা জায়গায় তথা জনসমাগমস্থলে পশু কোরবানি করা যাবে না এবং রাস্তা বন্ধ করে কোনোভাবেই নামাজ পড়া যাবে না। একই সঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কোরবানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ঈদুল আজহা উপলক্ষে উত্তর প্রদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু কোরবানি করতে দেওয়া হবে না।

একই সঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কোরবানির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে শুধু পূর্বনির্ধারিত স্থানে কোরবানির অনুমতি দিতে হবে এবং উৎসব ঘিরে কোনো নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, নামাজ শুধু প্রচলিত ও নির্ধারিত স্থানেই আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজের জন্য সড়ক বন্ধ করার অনুমতি দেওয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেন তিনি।

যোগী আদিত্যনাথ আরও নির্দেশ দেন, কোরবানির পর সৃষ্ট বর্জ্য যথাযথভাবে অপসারণ নিশ্চিত করতে হবে। খোলা জায়গায় মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা এবং অবৈধ কসাইখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

এ ছাড়া বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলে জানান যোগী আদিত্যনাথ। উৎসব চলাকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

সংবেদনশীল এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ ও ধর্মীয় স্থানগুলোর আশপাশে নিয়মিত টহল জোরদারের কথাও বলা হয়েছে। আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর ও সম্ভলসহ বিভিন্ন সংবেদনশীল জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যোগী আদিত্যনাথ আগের বছরের ঘটনাগুলো পর্যালোচনা করতে বলেন। সম্ভাব্য ঝামেলাকারীদের চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!