× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৫, ০২:৩৬ পিএম

তিন রাজ্যে ‘রেড এলার্ট’ জারি করল ভারত 

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৫, ০২:৩৬ পিএম

তীব্র বৃষ্টিপাতে জলাবদ্ধ শহর।  ছবি: সংগৃহীত

তীব্র বৃষ্টিপাতে জলাবদ্ধ শহর। ছবি: সংগৃহীত

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) প্রতিকূল আবহাওয়ার কারণে, আসাম, মিজোরাম এবং ত্রিপুরার বেশকিছু জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

বুধবার (২৮ মে) আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কবার্তায় পরবর্তী দুই থেকে তিন দিন আসামের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রটি সতর্ক করে বলেছে, বৃহস্পতিবার (২৯ মে) আসামের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বরপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং এবং শ্রীভূমিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকা রেড অ্যালার্টের আওতায় থাকবে এবং সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হবে, তবে তা ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

এ ছাড়াও ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বাকসা, বাজালি, বারপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলাতেও শুক্রবার (৩০ মে) বৈরী আবহাওয়া থাকতে পারে।

একই সঙ্গে, ত্রিপুরার আঞ্চলিক আবহাওয়া অফিস পশ্চিম ত্রিপুরা এবং খোয়াই জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। কারণ বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার মিজোরামের মামিত, কোলাসিব এবং সাইতুয়াল জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আরএমসি। বিচ্ছিন্ন এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বাতাসের সতর্কতা জারি করেছে।

Link copied!