× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১০:০৯ এএম

ট্রাম্পের কাছে ইরানে নতুন হামলার পরিকল্পনা উত্থাপন করবেন নেতানিয়াহু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১০:০৯ এএম

ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি- সংগৃহীত

ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি- সংগৃহীত

এ মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে  ইরানে নতুন হামলার পরিকল্পনা উত্থাপন করবেন নেতানিয়াহু।

শনিবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, ইসরায়েল শঙ্কা করছে, গত জুনে ১২ দিনের যুদ্ধের পর ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা পুনর্গঠনই নয়, বাড়াচ্ছেও।

এর পাশাপাশি ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ প্রোগ্রামও পুনর্গঠন করছে। জুনের ওই যুদ্ধে দেশটির পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে অবকাঠামোগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

একটি সূত্র বলেছে, ইসরায়েল প্রকাশ্যে ইরানের পারমাণবিক অবকাঠামোকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বলে এলেও ইসরায়েল আসলে ইরানের ব্যালিস্টিক মিসাইল নিয়ে বেশি ভীত।

সূত্রটি এনবিসি নিউজকে বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র অবশ্যই খুব শঙ্কার। তারা পারমাণবিক অবকাঠামো পুনর্গঠনের চেষ্টা করছে, যদিও এখনই এটি হচ্ছে না। কিন্তু মিসাইলের হুমকি খুবই বাস্তব। সর্বশেষবার (যুদ্ধে) আমরা তাদের মিসাইল হুমকিকে আটকাতে পারিনি।’

আগামী সপ্তাহে ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠক হতে পারে।

এনবিসির প্রতিবেদনের ব্যাপারে জিজ্ঞেস করলে হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করে, তাহলেই ওই সাইটে হামলা হবে। এমনকি অস্ত্র তৈরির কাছাকাছি যাওয়ার আগেই সেটি নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!