× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০২:৩৩ এএম

নিয়ম ভাঙলে দেশে ফেরত, ওমানে প্রবাসীদের জন্য নতুন আইন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০২:৩৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রবাসী কর্মীদের জন্য একাডেমিক ও পেশাগত যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করেছে ওমান সরকার। নতুন আইনের আওতায় দেশটিতে কাজ করতে আগ্রহী প্রবাসীদের যোগ্যতা যাচাই ও অনুমোদন ছাড়া প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গালফ নিউজ জানিয়েছে, ওমানের পেশাগত স্বীকৃতি ব্যবস্থার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শ্রমবাজার নিয়ন্ত্রণ, ভুয়া সনদ প্রতিরোধ এবং কর্মীদের মান উন্নয়নের লক্ষ্য নেওয়া হয়েছে।

ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আব্দুল্লাহ আল শেখ জানান, নতুন ব্যবস্থায় প্রকৌশল, লজিস্টিকস, হিসাবরক্ষণসহ বিভিন্ন নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে ইচ্ছুক প্রবাসীদের যোগ্যতা দেশে প্রবেশের আগেই যাচাই ও অনুমোদন নিতে হবে।

এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট খাতভিত্তিক অনুমোদিত স্কিলস ইউনিটের মাধ্যমে কর্মীদের শিক্ষাগত ও পেশাগত সনদ মূল্যায়ন করা হবে। যাচাই শেষে অনুমোদন পেলে কর্মীদের ‘ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স’ দেওয়া হবে। লাইসেন্স ছাড়া কোনো প্রবাসী কর্মীর জন্য প্রবেশ অনুমতিপত্র ইস্যু করা হবে না।

ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি পেশাগত শ্রেণিকরণ সনদ ও ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স জাল করার একাধিক ঘটনা শনাক্ত হয়েছে, যা দেশটির আইনের সরাসরি লঙ্ঘন। এ ক্ষেত্রে কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠান—উভয় পক্ষই কেবল অনুমোদিত সংস্থা থেকে লাইসেন্স গ্রহণ এবং তার সত্যতা যাচাইয়ের জন্য দায়বদ্ধ থাকবে।

নতুন আইনে নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা, লাইসেন্স বাতিল, দেশ থেকে বহিষ্কার (ডিপোর্টেশন) এবং আদালতে মামলা দায়েরসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জালিয়াতিতে সহায়তা বা অবহেলার প্রমাণ মিললে নিয়োগকারীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!