× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০১:২৫ পিএম

উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলেন বাংলাদেশি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০১:২৫ পিএম

ভাইরাল ভিডিওতে বাংলাদেশি যুবক। ছবি : সংগৃহীত

ভাইরাল ভিডিওতে বাংলাদেশি যুবক। ছবি : সংগৃহীত

পবিত্র কাবা শরিফে এক ওমরাহ যাত্রীকে নিজের জায়নামাজ দিয়ে নামাজ আদায়ের সুযোগ করে দিয়ে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী। এই মানবিক আচরণের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা দিয়েছে মক্কা সিটি করপোরেশন।

সোমবার (১২ জানুয়ারি) বার্তা সংস্থা সৌদি গ্যাজেট এ তথ্য জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক অচেনা ওমরাহ যাত্রীকে নামাজ পড়ার জন্য নিজের জায়নামাজ এগিয়ে দিচ্ছেন ওই বাংলাদেশি কর্মী।

মক্কা সিটি করপোরেশন এক বিবৃতিতে জানায়, হাজিদের প্রতি আন্তরিক সেবা ও মহৎ আচরণের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে। তারা বলেন, এই উদারতা পবিত্র শহর মক্কা ও মসজিদুল হারামের মহান আদর্শের এক বলিষ্ঠ প্রতিফলন।

বিবৃতিতে আরও বলা হয়, দয়া ও মহানুভবতার এই দৃষ্টান্ত অত্যন্ত সহজ ও বিশুদ্ধ। এটি সেই সমবেদনা ও নিঃস্বার্থ সেবার বহিঃপ্রকাশ, যা এই পবিত্র স্থানটির অন্যতম বৈশিষ্ট্য।

পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্বশীলতা এবং আল্লাহর ঘরের মেহমানদের প্রতি তার মানবিক আচরণের বিশেষ প্রশংসা করেছে কর্তৃপক্ষ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরাও তার ভূয়সী প্রশংসা করেন।

ঘটনাটি কাবায় প্রতিদিন নীরবে সেবা দিয়ে যাওয়া অসংখ্য কর্মীর মানবিকতা ও নিষ্ঠার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

সূত্র : সৌদি গ্যাজেট।

Link copied!