× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:২১ পিএম

গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১০০ শিশু নিহত : জাতিসংঘ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:২১ পিএম

যুদ্ধ বিদ্ধস্ত গাজা। ছবি : সংগৃহীত

যুদ্ধ বিদ্ধস্ত গাজা। ছবি : সংগৃহীত

তিন মাস আগে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজায় বিমান হামলা ও সহিংসতায় অন্তত ১০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার (১৩ জানুয়ারি) জানিয়েছে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার গাজা সিটি থেকে সাংবাদিকদের এ কথা জানান। 

তিনি বলেন, গত অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গড়ে প্রতিদিন অন্তত একজন করে শিশু নিহত হচ্ছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, এসব শিশু নিহত হয়েছে—বিমান, ড্রোন, ট্যাংকের গোলাবর্ষণ এবং সরাসরি বন্দুক হামলায়।

এল্ডার বলেন, যুদ্ধবিরতির মধ্যেও শিশুদের এভাবে প্রাণ হারানো গাজায় চলমান সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরছে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার প্রমাণ দিচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!