× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:০২ পিএম

ট্রাম্পের হাত কেটে ফেলার হুমকি 

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:০২ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ জেনারেল এবং দেশটির সুপ্রিম কাউন্সিলের সদস্য মোহসেন রেজাই।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তেহরানে এক জনসভায় এ হুমকি দেন তিনি।

মোহসেন রেজাই বলেন, ‘ট্রাম্প বলেছেন যে তার হাত ট্রিগারে। আমরা তার হাত এবং আঙুল কেটে ফেলব।’

তিনি বলেন, ‘যদি আমরা এগিয়ে যাই, তাহলে আর যুদ্ধবিরতির কথা বলা হবে না। আমরা যে সংযম এবং কৌশলগত ধৈর্য দেখিয়েছি তার প্রতি আপনারা (যুক্তরাষ্ট্র) মনোযোগ দিচ্ছেন না। এখনই থামুন। পিছিয়ে যান, অন্যথায় এই অঞ্চলে আপনাদের কোনো (মার্কিন) ঘাঁটি নিরাপদ থাকবে না।’

মোহসেন রেজাই ১৯৮০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বাহিনীটির অর্থনৈতিকবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ইরানের সুপ্রিম কাউন্সিল ফর ইকোনমিক কোঅর্ডিনেশনের সেক্রেটারি এবং দেশটির প্রিন্সিপলিস্ট রেজিস্ট্যান্স ফ্রন্টের একজন জ্যেষ্ঠ ব্যক্তিত্ব।

২০০৬ সালে, আর্জেন্টিনা কর্তৃপক্ষ ১৯৯৪ সালে বুয়েনস আইরেসে ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলার ঘটনায় রেজাইয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়াও ২০২০ সালের জানুয়ারিতে তার ওপর  নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

রূপালী বাংলাদেশ

Link copied!