সিরিয়ার শাদ্দাদি কারাগার থেকে প্রায় ১ হাজার ৫০০ কয়েদি পালিয়েছেন। কুর্দিদের নিয়ন্ত্রণাধীন শাদ্দাদি শহরে আইএসআইএসের সন্ত্রাসীরা বন্দি ছিলেন বলে জানা গেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কুর্দি ওয়েবসাইট রুদো।
কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফের মুখপাত্র ফরহাদ শামী বলেন, শাদ্দাদিতে সিরিয়ার সেনাবাহিনী অভিযান চালানোর পর কয়েদিরা পালিয়ে গেছে।
সেনাবাহিনী দাবি করেছে, কুর্দি এসডিএফই তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে।
২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতনের পর নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফকে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার চেষ্টা শুরু করেন। এর অংশ হিসেবে এসডিএফের সঙ্গে আলোচনাও শুরু করেন। কিন্তু আলোচনা ভেস্তে যায়। এরপর কর্দি যোদ্ধাদের কাছ থেকে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে সেনাবাহিনী।
এরমধ্যে কুর্দিদের নিয়ন্ত্রণ থেকে অনেক অঞ্চল উদ্ধার করেছে সেনাবাহিনী। টানা কয়েকদিন ব্যাপক সংঘর্ষ চলার পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে এ যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় আছে।

-20260119093715.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন