× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১০:১০ এএম

আলজাজিরার সম্প্রচারে নিষেধাজ্ঞা আরও ৯০ দিন বাড়িয়েছে ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১০:১০ এএম

আলজাজিরার লগো। ছবি : সংগৃহীত

আলজাজিরার লগো। ছবি : সংগৃহীত

নিজেদের দেশে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্কের সম্প্রচার এবং প্রতিষ্ঠানটির কার্যালয় পরিচালনার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। রোববার (২৫ ডিসেম্বর) ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শলোমো কারাহির সই করা এবং ঘোষণা দেওয়া এক আদেশে আলজাজিরার ওপর এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। একই সঙ্গে একাধিক সম্প্রচার ও ইন্টারনেট কোম্পানি এবং ইউটিউবকে ইসরায়েলের অভ্যন্তরে নেটওয়ার্ক পরিষেবা দিতে নিষেধ করা হয়েছে।

২০২৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি মন্ত্রিসভা দেশটিতে আলজাজিরার কার্যক্রম বন্ধের পক্ষে ভোট দেয়। তখন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ তুঙ্গে ছিল।

এর কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি আইন পাস করা হয়। এই আইনে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে বিবেচনা করা হয়—এমন বিদেশি সম্প্রচারমাধ্যমের কার্যক্রম সাময়িক বন্ধের অনুমতি দেওয়া হয়। ওই বছরের সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে আলজাজিরার কার্যালয়ে তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী। সেখান থেকে বিভিন্ন সরঞ্জাম ও নথি জব্দ করা হয়; বন্ধ করে দেওয়া হয় ওই কার্যালয়।

গত বছরের ডিসেম্বরে ইসরায়েলের পার্লামেন্ট ২০২৪ সালে পাস করা আইনটির মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয়। এটি ‘আলজাজিরা আইন’ নামে পরিচিতি।

জেরুজালেম ও রামাল্লায় আলজাজিরা আরবির ব্যুরোপ্রধান ওয়ালিফ আল-ওমারি বলেন, ইসরায়েলের যোগাযোগ মন্ত্রণালয় ৯ দিন আগেই বলেছে, আলজাজিরা আরবির সম্প্রচারকে ইসরায়েলি নিরাপত্তা পরিষেবা ও সামরিক বাহিনী ‘নিরাপত্তার জন্য হুমকি’ মনে করছে।

কয়েক বছর ধরেই আলজাজিরাকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে ইসরায়েল। এর আগে ২০১৭ সালে জেরুজালেমে সম্প্রচারমাধ্যমটির কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু। ২০২১ সালে ফিলিস্তিনের গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আলজাজিরার কার্যালয় ভবন ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী।

গাজা উপত্যকায় এবারের নৃশংস যুদ্ধে নিহত হওয়া দুই শতাধিক সংবাদকর্মীর মধ্যে আলজাজিরার অনেকে এবং অনেকের পরিবারের সদস্যও রয়েছেন। ২০২২ সালের মে মাসে আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করে। শুরুর দিকে ইসরায়েলের পক্ষ থেকে এ ঘটনা অস্বীকার করা হয়। পরে স্বীকার করে নিতে বাধ্য হয়। যদিও বলা হয়েছিল, ওই সাংবাদিককে লক্ষ্য করে তাদের একজন সেনার গুলি করার ‘উচ্চ সম্ভাবনা’ রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!