× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:০৬ পিএম

মধ্যপ্রাচ্যে ফের বাজছে যুদ্ধের দামামা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:০৬ পিএম

মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত

মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্য আবার অস্থির হয়ে উঠছে। ইরানের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন। আশঙ্কা করা হচ্ছে চলতি সপ্তাহেই আক্রমণ হতে পারে ইরানে। তবে এবার সরাসরি ইরানি স্থাপনা নয় বরং এবারের হামলায় ইরানের শীর্ষ নেতা ও কমান্ডারদের টার্গেট করতে পারে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। 

সোমবার (২৬ জানুয়ারি) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বার্তায় নিশ্চিত করেছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্য নিয়ে এই শক্তিশালী স্ট্রাইক গ্রুপটি এখন মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে একটি বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দেন।

এদিকে এই নৌবহর মোতায়েনকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত জুনে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের ১২ দিনের যৌথ হামলার পর থেকে এই অস্থিরতা নতুন মাত্রা পায়। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন রণতরীর উপস্থিতি ইরানের আত্মরক্ষার সংকল্পে কোনো পরিবর্তন আনবে না। যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা অত্যন্ত কঠোর ও অনুশোচনামূলক জবাব দিতে প্রস্তুত। তেহরান বলেছে, তাদের ওপর যেকোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে।

আঞ্চলিক রাজনীতির এই জটিল পরিস্থিতিতে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমও কড়া বার্তা দিয়েছেন। তিনি টেলিভিশন ভাষণে বলেন, ইরানের ওপর যেকোনো আক্রমণ মানেই হিজবুল্লাহর ওপর আক্রমণ। ইরানের প্রতি সংহতি জানিয়ে তিনি সতর্ক করেন, তেহরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে হিজবুল্লাহ নিরব থাকবে না। 

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের আকাশসীমা বা জলসীমা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে দেবে না। বর্তমানে এই উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বাড়তি যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে পেন্টাগন, যা ওই অঞ্চলের নিরাপত্তা মানচিত্রকে আরও নাজুক করে তুলেছে।

ইরানের হয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও হুঁশিয়ারি দিয়েছে। কৌশলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রণতরীতে আবারও তারা হামলা চালাতে পারে। ইরাকের বিদ্রোহী গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

রূপালী বাংলাদেশ

Link copied!