× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৪:৪৭ পিএম

সাড়ে ৩ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৪:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার প্রবাসীকে গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। গত মাসে দেশটির বিভিন্ন স্থান থেকে আটক করার পর তাদের প্রত্যাবাসন করা হয় বলে জানিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত জানুয়ারিতে কুয়েতের সব গভর্নরেটে অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী।

এই অভিযানে বিভিন্ন দেশের ৩ হাজার ৫০০ নাগরিককে আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়। পরে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে কুয়েত। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে দেশের সব গভর্নরেটে সমন্বিত অভিযানের মাধ্যমে ওই প্রবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়।

আবাসন ও শ্রম আইনের প্রয়োগ জোরদার করার অংশ হিসেবে ওই কঠোর নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে। প্রত্যাবাসন করা প্রবাসীদের মাঝে বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ শ্রমিক, পলাতক কর্মী এবং অন্যান্য আইন লঙ্ঘনকারীরাও ছিলেন। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

গত কয়েক বছর মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে হাজার হাজার অবৈধ প্রবাসী ও আইনলঙ্ঘনকারীদের ফেরত পাঠানো হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বারবার বলেছে, আইনি বাধ্যবাধকতা কার্যকর করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এসব অভিযানের লক্ষ্য। 

দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, শ্রমবাজার নিয়ন্ত্রণ, জননিরাপত্তা রক্ষা এবং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিতে কুয়েতের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!