× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:৪৮ পিএম

আলোচনা ‘আপাতত’ শেষ : ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সামরিক উত্তেজনা নিরসনে ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হওয়া তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা বলছে, তাদের প্রতিনিধিদল ‘আপাতত’ যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা শেষ করেছে। তবে তাৎক্ষণিকভাবে বৈঠকের বিষয়ে নিশ্চিত করে কিছু উল্লেখে করেনি।

তবে আলোচনা কভার করার জন্য ওমানে পাঠানো জাতীয় ইরানি টিভির সংবাদদাতা বলেছেন, শুক্রবারের আলোচনা শেষ হয়েছে এবং ইরানি আলোচক দল তাদের বাসভবনে ফিরে এসেছে। তিনি আরও বলেন, কয়েক ঘণ্টা আলোচনার পর এই পর্যায়ে সমাপ্তি ঘটেছে। আগামী দিনেও আলোচনা চলতে পারে।

ইরানি গণমাধ্যমের মতে, ওমানে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলটি তেহরানে ফিরে যেতে পারে। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন।

আলোচনার মধ্যস্থতা করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদি। আলোচনার প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে সকালে আরাগচি এবং উইটকফ বুসাইদির সাথে পৃথকভাবে বৈঠক করেছেন।

তেহরান জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় আলোচনা কেবল তার পারমাণবিক কর্মসূচির উপর কেন্দ্রীভূত হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও এই অঞ্চলে জঙ্গি গোষ্ঠীগুলোকে তেহরানের সমর্থন এবং তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে চায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

গত বছরের জুনে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে যোগদানের পর থেকে এই দুই শত্রুর মধ্যে এই প্রথম আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো অতিরিক্ত দাবি বা দুঃসাহসিকতার বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

রূপালী বাংলাদেশ

Link copied!